1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় জেলা পরিষদে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ মজিদের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ সহ পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ রহমান মুকুল , শফিকুল আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিল। এ সময় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় সাংবাদিকরা পঞ্চগড়ের উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন। সাংবাদিকদের মতামত ধৈর্যসহকারে শুনে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ সাংবাদিকদের সহযোগীতা কামনা করে সাংবাদিকদের জেলা পরিষদ থেকে সহযোগীতার আশ্বাস দেন । তিনি আরও বলেন, জেলা পরিষদ সবার জন্য উম্মুক্ত। তিনি সবাইকে জেলা পরিষদে আসার আহব্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন