1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়াশিংটনের ৬০ হাজার বাসিন্দাকে সরানোর নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

ওয়াশিংটনের ৬০ হাজার বাসিন্দাকে সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক..
  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সেখানকার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের আগুনে এরইমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস জানান, দাবানলের কারণে তিনটি পৃথক জায়গায় অগুন লেগেছে।  এসব এলাকা থেকে বর্তমানে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর (২ হাজার ১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন

দাবানলের কারণে রোববার বিকেল পর্যন্ত ওই অঞ্চলের প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছেন অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনট্রাডার।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজ্যজুড়ে বর্তমানে আড়াই লাখ একরেরও বেশি (প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর) এলাকা দাবানলে পুড়ছে।

এদিকে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সহায়তা চেয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় তিনি ইতোমধ্যে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

রাজ্যের গভর্নর এক বিবৃতিতে বলেছেন, রেকর্ড খরা এবং তীব্র বাতাস পুরো অঙ্গরাজ্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।’ তিনি জানান, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ উন্মুক্ত স্থানে এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, ‘এ বছর ইতোমধ্যেই আমাদের দাবানল মৌসুম চলছে। অথচ আগস্ট মাস মাত্র শুরু হয়েছে।’

স্থানীয় স্পোকসম্যান-রিভিউ পত্রিকার খবরে বলা হয়, ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত দাবানলটি শনিবার (১ আগস্ট) বিকেলে স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন