1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এসির রিমোটের এই বিশেষ সুইচটি কমিয়ে দেবে বিদ্যুৎ বিল, জেনে নিন কীভাবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

এসির রিমোটের এই বিশেষ সুইচটি কমিয়ে দেবে বিদ্যুৎ বিল, জেনে নিন কীভাবে

তথ্য ডেস্ক।।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেশিরভাগ মানুষের বাড়িতে এখন এয়ার কন্ডিশনার বা এসি আছে। তবে এসির কারণে বাড়িতে বিদ্যুৎ বেশি খরচ হবে বলে অনেকেই দ্বিধায় থাকেন। কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে তীব্র গরম থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনই বিদ্যুৎ বিলও অনেক কমে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন যে এসির তাপমাত্রা ২৪ এবং ২৬ ডিগ্রির মধ্যে থাকা উচিত। তবেই ঘর ঠান্ডা থাকে এবং বিদ্যুৎ বিলও কমে। এসি ২৬ ডিগ্রিতে রাখলে ঘর ঠান্ডা রাখতে এর সঙ্গে সিলিং ফ্যান চালানো উচিত। এর ফলে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এসির উপর অতিরিক্ত চাপ পড়ে না।

hq720_(1)

প্রায় প্রতিটি এসির রিমোটে একটি ইকো মোড বা ইকোনমি মোড নামের বিশেষ সুইচ থাকে। এই মোডে এসি চালালে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়। কিন্তু অনেকেই এই মোড ব্যবহারের নিয়ম বা এর কার্যকারিতা সম্পর্কে ঠিকমতো জানেন না।

এছাড়াও, এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। ১০ থেকে ১৫ দিনের মধ্যে একবার এসি ফিল্টার পরিষ্কার করা উচিত। ফিল্টারে ধুলা জমলে এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যায়, ফলে এটি দীর্ঘ সময় ধরে চালাতে হয় এবং বিদ্যুৎ বিলও বাড়ে। এসি চালানোর পাশাপাশি ঘর ঠান্ডা রাখতে সরাসরি রোদ ঢোকা বন্ধ করা এবং প্রয়োজনমতো ফ্যান ব্যবহার করলে বেশ ভালো সুফল পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন