1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

স্পোর্টস ডেস্ক।।
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের হারের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেগা ফাইনালের এই মহারণ কেবল ফুটবল মাঠেই রোমাঞ্চ ছড়ায়নি, আমেরিকার সম্প্রচার ইতিহাসেও এক নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি ৩০ লাখ (৬৩ মিলিয়ন) টেলিভিশন দর্শক স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তটি সরাসরি উপভোগ করেছেন।

ইংরেজি ভাষার চ্যানেল ‘ফক্স’ -এ ম্যাচটি উপভোগ করেছেন ৩ কোটি ৮৯ লাখ দর্শক। অন্যদিকে স্প্যানিশ ভাষার চ্যানেল ‘তেলেমুনদো’এবং তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘পিকক’ -এ খেলা দেখেছেন আরও ২ কোটি ৩৯ লাখ মানুষ। দুই মাধ্যম মিলিয়ে ৬২.৮ মিলিয়নের এই ভিউয়ারশিপ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের (২ কোটি ২৩ লাখ) তুলনায় প্রায় তিনগুণ বেশি। ১৯৯৪ সালের পর যৌথভাবে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) আয়োজিত এই বিশ্বকাপ মার্কিন মুলুকে সকারের জনপ্রিয়তা এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দিয়েছে।

আমেরিকান ফুটবল (এনএফএল)-এর সুপার বোলের (১২ কোটি ৬০ লাখ দর্শক) পরেই এখন সকারের অবস্থান। এমনকি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী খেলা বেসবল ও বাস্কেটবলের মূল ফাইনালকেও পেছনে ফেলেছে বিশ্বকাপ ফুটবল।

ফাইনাল ছাড়াও রাউন্ড অব ১৬-এ ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ দেখেছে ৪ কোটি ৫০ লাখ দর্শক। অথচ বেসবলের ‘এমএলবি ওয়ার্ল্ড সিরিজ’-এর সপ্তম ম্যাচ দেখেছে ২ কোটি ৭০ লাখ দর্শক। বাস্কেটবলের ‘এনবিএ ফাইনালস’-এর পঞ্চম গেম উপভোগ করেছে মাত্র ২ কোটি ৫০ লাখ মানুষ।

সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য ফক্স প্রায় ৪৮ কোটি ৫০ লাখ ডলার এবং তেলেমুনদো প্রায় ৬০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। তবে আয়ও হয়েছে দেদারসে। নকাউট পর্বে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের স্লট বিক্রি হয়েছে সর্বোচ্চ ১০ লাখ ডলারে (যেখানে সুপার বোলে ৩০ সেকেন্ডের খরচ ৮০ লাখ ডলার)।

এবারের বিশ্বকাপে ম্যাচে অতিরিক্ত ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) চালু করায় খেলাটি চার ভাগে বিভক্ত হয়। এতে সম্প্রচারকারীরা বাড়তি বিজ্ঞাপনের সুযোগ পায়। কেবল এই হাইড্রেশন ব্রেকের বিজ্ঞাপন থেকেই ফক্স নেটওয়ার্ক অন্তত ২৫ কোটি (২৫০ মিলিয়ন) ডলার অতিরিক্ত আয় করেছে বলে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে।

সুপার বোলের আদলে প্রথমার্ধের বিরতিতে বিশাল ‘হাফটাইম শো’ আয়োজন করা হয়, যার ফলে সকারের চিরাচরিত ১৫ মিনিটের বিরতি বেড়ে ২৭ মিনিটে গিয়ে ঠেকে। এছাড়া ঐতিহ্যবাহী আমেরিকান ক্রীড়া সংস্কৃতির সাথে মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারদের বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।

পরবর্তী ২০৩০ বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে এবং ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। সময়ের পার্থক্যের কারণে মার্কিন দর্শকরা হয়তো তখন আর এমন সুবিধাজনক সময়ে খেলা দেখার সুযোগ পাবেন না, তবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রে ফুটবলের এক নতুন যুগের সূচনা করে দিয়ে গেল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন