1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে (সাফ) চ্যাম্পিয়নশিপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে (সাফ) চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক।।
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আট বছরের অপেক্ষা শেষে আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের জমজমাট আসর।

সাফের ১৫তম আসর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ২০১৮ সালের পর এই প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে।

আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের পাশাপাশি সাফের সব সদস্য দেশই এবারের আসরে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আসরকে আরও আকর্ষণীয় করতে ২৫ জুলাই ঢাকায় জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হবে অফিসিয়াল লোগো। আর ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে নির্ধারিত হবে গ্রুপ ও ম্যাচের সূচি।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই টুর্নামেন্ট আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে, কারণ বছরের পর বছর এটি দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বাংলাদেশে ফুটবলের প্রতি দ্রুত বাড়তে থাকা আগ্রহের মধ্যে দেশটি যে একটি সফল ও স্মরণীয় আসর উপহার দেবে, সে বিষয়ে তিনি আশাবাদী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন