1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বকাপ জেতা হল না, পরাজয়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ জেতা হল না, পরাজয়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়

স্পোর্টস ডেস্ক।।
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কাতার বিশ্বকাপে শিরোপা জিতিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছরের খরা থেকে মুক্তি দিয়েছিলেন লিওনেল মেসি। সেই সঙ্গে নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারকেও দিয়েছিলেন পূর্ণতা। ৩৯ বছর বয়সে নিজের শেষ বিশ্বকাপেও তিনি ছিলেন নিজের আলোয় উজ্জ্বল। এবারের আসরে প্রথম ম্যাচ থেকে ছিলেন দুর্দান্ত ফর্মে। ৮ গোলের সঙ্গে ৪ অ্যাসিটে ছিলেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে, দলকে তুলেছিলেন ফাইনালে। মেসির সামনে ছিল টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে হৃদয়ভাঙা পরাজয়ে শেষ হলো মেসির বিশ্বকাপ অধ্যায়।

আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হওয়ায় ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়।

শিরোপাধারী আর্জেন্টিনা পুরো ম্যাচে ছিল নিজেদের ছায়া হয়ে। ম্যাচের ১১৬তম মিনিট পর্যন্ত তারা প্রতিপক্ষের গোলে কোনো শটই নিতে পারেনি। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাসে মাত্র তৃতীয় দল হওয়ার স্বপ্নও অধরাই থেকে যায়।

এদিকে বিশ্বকাপে স্পেনের কাছে হেরে ম্যাচ শেষে আবেগতাড়িত হতে দেখা যায় মেসিকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের বিশ্বকাপ অধ্যায় শেষ হল চোখের জলে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন