1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :

টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক..
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাগুলো ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়।

সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের ভাষ্য, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত আটজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু করা হামলায় এখন পর্যন্ত মোট ৩৮ জন নিহত হয়েছেন।  এছাড়া ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

কেরমানপুরের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী এবং ১৮ বছরের কম বয়সি একজন কিশোর রয়েছেন। আহতদের মধ্যে ২২ জন নারী ও নয়জন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

আমেরিকার নিশানায় ভারতের সাহায্যপ্রাপ্ত ইরানের চাবাহার বন্দর। ওই বন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ওই বন্দরে থাকা একটি নজরদারি টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সমাজমাধ্যমে পোস্ট করে জানান তিনি। ধসে পড়া সেই টাওয়ারের ছবিও প্রকাশ্যে এনেছেন হেগসেথ। যদিও ইরানের তরফে এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ইরানের হামলার পরই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। আমেরিকা পাল্টা হামলা চালায় ইরানে। শুধু তা-ই নয়, ইরানের বন্দরে বন্দরে অবরোধের ঘোষণা করেছে আমেরিকা। পাশাপাশি, ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। সেই তালিকায় জুড়েছে চাবাহার বন্দর।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এই চাবাহার বন্দর বার বার আমেরিকার লক্ষ্যবস্তু ছিল। বিগত কয়েক মাসে এই নিয়ে তৃতীয়বার আক্রমণ হল চাবাহারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন