1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) রাত ১২টা ৩০ মিনিটের দিকে শিবচর থানার পাচ্চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর খানাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. সেলিম শেখ (৪২), আব্দুস সালাম মুন্সি (৩৮) ও মো. জামাল মাতুব্বর (৪০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল থেকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাঈম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন