1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের শিকিনোহাটা এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে ধারালো টিনের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত কিশোর বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ৭টার দিকে মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সামনের শিকিনওহাটা সড়কে কালাম মাতুব্বারের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত সিফাত আকন (১৫) শিকিনোহাটা গ্রামের জলিল আকনের ছেলে। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার সুজন শরীফ ও তার বাবা রেজাউল শরীফকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে সিফাত আকন বাড়ি থেকে বের হয়ে শিকিনোহাটা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে সুজন শরীফ তাকে আটকে কালাম মাতুব্বারের চায়ের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়ার একপর্যায়ে রেজাউল শরীফ তার ছেলে সুজন শরীফকে হামলার জন্য প্ররোচনা দেন বলে অভিযোগ রয়েছে। পরে সুজন শরীফ ধারালো টিনের অংশ দিয়ে সিফাতের বাম গালে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
আঘাতে তার মুখমণ্ডলে কাটা জখম ও রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে সংঘটিত মারামারির ঘটনায় আহত এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা দিচ্ছেন। “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন