1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটটির উদ্বোধন করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল মালিক, ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান তৈরির লক্ষ্যেই এ হাট চালু করা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন।তারা আরও জানান, প্রতি শুক্রবার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ হাট বসবে। ফলে আটোয়ারীসহ আশপাশের এলাকার মানুষ সহজেই পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ পাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন