1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে কুষ্টিয়ার ভাঙারি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় ২ জন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

মাদারীপুরে কুষ্টিয়ার ভাঙারি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় ২ জন আটক

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া থেকে আসা এক ভাঙারি ব্যবসায়ীকে আটকে মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ২জনকে আটক করেছে পুলিশ।
সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি মাদারীপুর সদর থানা পুলিশের নজরে আসে। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ।
এর আগে এ ঘটনায় জড়িত শাহাদাত হোসেনকে আটক করা হয়। সর্বশেষ গত রাত অভিযানে পাগদী এলাকার রকিব খলিফার ছেলে সোহান খলিফা নামে আরও এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে আসা এক ভাঙারি ব্যবসায়ীকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় আটক করে কয়েকজন ব্যক্তি মারধর করে এবং তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। ভিডিওতে সরাসরি জড়িত শাহাদাত হোসেনকে প্রথমে আটক করা হয়েছে। পরবর্তীতে অভিযানে সোহান খলিফাকেও আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন