1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনী লেকের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন| মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মর্জিনা আক্তারের নির্দেশনায় আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে লেকের পাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন| অভিযানকালে প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়| অভিযানে সহযোগিতা প্রদান করে মাদারীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, আনসার সদস্যরা| অবৈধ দোকান উচ্ছেদের ফলে সাধারন মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে|
জানা গেছে, দীর্ঘদিন থেকেই জেলার একমাত্র পর্যটন খ্যাত শহরের শকুনী লেকের পাড়ে ফুচকা, চটপটি, পিজ্জা, বার্গার, খেলনার দোকানসহ বিভিন্ন ধরনের দোকান অবৈধভাবে বসিয়ে ব্যবসা করে আসছিল| লেকপাড়ে অবৈধ দোকান থাকার কারনে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা আনন্দের সহিত ঘুরতে পারতো না| লেকের পাড়, হাটার স্থান, বসার স্থান, শহীদ কানন চত্বরসহ পুরো লেকের অংশকে দখল করে রাখা হয়েছিল| অবৈধ দোকানের ময়লা-আবর্জনা ফেলা হতো লেকের পানির মধ্যে| অবৈধ দোকান উচ্ছেদের ফলে সাধারন মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে| এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদসহ জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিল্লাত হোসেন বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনা ছিল প্রতি শনিবার নিজ অফিস ও নিজ দফতরের আশপাশের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে| ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে সকালে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মিজ& মর্জিনা আক্তার স্যারের উপস্থিতিতে ও নির্দেশনা অনুসারে লেকপাড়ের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়|

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন