1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী মে মাসের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং কৌশলগত সম্পৃক্ততা গভীর করার লক্ষ্যেই এই সফর আয়োজন করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, এই সফরে গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, সফরের সুনির্দিষ্ট তারিখ ও যাত্রার সময় এখনো প্রকাশ করা সম্ভব নয়।

পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরটি তার সাম্প্রতিক নয়াদিল্লি সফরের পরপরই হচ্ছে, যেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কার এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খলিলুর রহমানের বেইজিং সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি আঞ্চলিক পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার বাংলাদেশের প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

কর্মকর্তারা আরও বলেন, নতুন সরকার গঠনের পর এ ধরনের উচ্চপর্যায়ের সফর কূটনীতির একটি স্বাভাবিক অংশ।

একজন কর্মকর্তা উল্লেখ করেন, চীন এখনও বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার।

এই সফরের মাধ্যমে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন