1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

‘বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক কারণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই কঠোর অবস্থান নিয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে শেহবাজ শরীফ স্পষ্ট করে জানান, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি অন্যায্য এবং এর প্রতিবাদেই তারা ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের এই ঘোষণার ফলে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণের ম্যাচটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘টি-২০ বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি হওয়া উচিত নয়।’

তিনি আরও যোগ করেন, পাকিস্তান অত্যন্ত বিবেচনামূলক একটি সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। শেহবাজ শরীফের মতে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের এই সিদ্ধান্তটি ছিল সময়োপযোগী ও উপযুক্ত। এর আগে পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানালেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে যে, তারা এই ম্যাচে অংশ নেবে না।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানকে কঠোর সতর্কতা প্রদান করেছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে মাঠে না নামে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

উল্লেখ্য, ভারত সফরে যেতে অসম্মতি জানানোয় আইসিসি বাংলাদেশকে মূল আসর থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই পাকিস্তান বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে আসছিল। পাকিস্তানের এই নজিরবিহীন বয়কটের সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

একদিকে যেমন সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বিপুল আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছে, অন্যদিকে রাজনৈতিক বৈরিতার প্রভাব খেলার মাঠে পড়ায় ক্রিকেট ভক্তরা হতাশ হয়েছেন। এখন দেখার বিষয়, আইসিসির শাস্তির হুমকি উপেক্ষা করে পাকিস্তান তাদের এই অবস্থানে অটল থাকে কি না

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন