1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কক্সবাজারে পৃথক অভিযানে ই'য়া'বা'সহ প্রাইভেট কার জ'ব্দ ; আ'ট'ক-২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কক্সবাজারে পৃথক অভিযানে ই’য়া’বা’সহ প্রাইভেট কার জ’ব্দ ; আ’ট’ক-২

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামাল উদ্দীন, কক্সবাজার:

কক্সবাজার পৃথক অভিযানে জানায়,২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত ৩৪বিজিবি জওয়ানেরা ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি প্রাইভেট কার তল্লাশীকালে গাড়ির অতিরিক্ত চাকার ভেতর লুকানো ৭৫ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় প্রাইভেট কারের চালক আব্দুল হক (৪৬) কে আটক করা হয়। তার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড ফোন ও কার জব্দ করা হয়।

‎একই চেকপোস্টে দুপুরে রেজুখাল চেকপোস্টে তল্লাশীকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেটকারের এক যাত্রী মিলন মাহমুদ সজিব (২৭) কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার দেহ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎৩য় অভিযানে একই দিন দুপুরে মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি এলাকায় একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

‎কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) এতথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন