1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের স্মরণসভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের স্মরণসভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)।।

ফরিদপুরের সালথায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন স্মরণসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। অকাল প্রয়াত এই শিক্ষাবিদের স্মরণে তাঁর সহকর্মী ও গুণগ্রাহীরা শোকে মুহ্যমান পরিবেশে এই আয়োজন করেন।
আজ (১ নভেম্বর) শনিবার বাদ আছর সালথা উপজেলা মডেল মসজিদে মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) গত ১৯ অক্টোবর রবিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষক ইব্রাহিম শেখ গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই শিক্ষার্থীসহ আরও কয়েকজন আহত হন।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন এবং শিক্ষকমহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্মরণ সভায় শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তাঁর সহকর্মীরা। বক্তারা বলেন, শিক্ষক ইব্রাহিম শেখ ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক, যার শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।
দোয়ামাহফিল পরিচালনা করেন সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন আহবেদ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ রবিউল ইসলাম।
মোনাজাতের সময় শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের মাঝে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ইব্রাহিম শেখের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা জানানো হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন