1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শা পুটখালী ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন যুব নেতা ইমদাদুল হক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শার্শা পুটখালী ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন যুব নেতা ইমদাদুল হক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

বেনাপোল সংবাদদাতা।।

শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ কার্যালয়ের উদ্বোধন করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান টুনু এবং সঞ্চালনা করেন যুবনেতা মোঃ সাজেদুর রহমান সাজু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়ারব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, মোঃ ইয়াছিন মোড়ল লাফু, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মোঃ মাহাফুজুর রহমান সোহাগ ও মোঃ জিয়াউর রহমান জিয়া।

পুটখালী ইউনিয়নের যুবনেতা মোঃ জিয়া বিশ্বাস ও মোঃ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সহিদ, সদস্য মোঃ রায়হান খান ও মোঃ রফিকুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইসতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন, সদস্য মহাসিন আলী, শাওন হোসেন, ছাত্রনেতা আলি হোসেন ও রিপন হোসেন।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা বলেন—
“নির্বাচন যেন হয় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রকৃত উৎসব। আমরা শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে ঐক্যবদ্ধভাবে।”

বক্তারা আরও বলেন, তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জনই হবে বিএনপির মূল লক্ষ্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন