1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে, কী বলছেন চিফ প্রসিকিউটর? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে, কী বলছেন চিফ প্রসিকিউটর?

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে। বুধবার (২২ অক্টোবর) এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

বাকি দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতের এই নির্দেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ। বিষয়টি আদালতের এখতিয়ার নয়। তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা পাওয়া গেছে, এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, গত ১১ অক্টোবর এক সেনা সদর দফতরের ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এরপর ১২ অক্টোবর সরকার একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪ এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এমইএস ভবন নম্বর ৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে ভবনটিকে কারাগার হিসেবে ব্যবহারের উদ্দেশ্য সেখানে স্পষ্ট করা হয়নি।

এই মামলাগুলোর আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই তালিকায় সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানও। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এত সংখ্যক চাকরিরত ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একযোগে এমন আইনি পদক্ষেপ নেওয়া হলো।

আদালতের নির্দেশে বলা হয়েছিল, ২১ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে হবে। সেই অনুযায়ী বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আদেশ নেওয়া হয়।

একইসঙ্গে পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন