1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে বেলা সংগঠনের সচেতনতামূলক প্রচারনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নওগাঁয় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে বেলা সংগঠনের সচেতনতামূলক প্রচারনা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহবুব, নওগাঁ:
নওগাঁয় পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বেলা (বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে একটি অরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁর আস্তান মোল্লা কলেজে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল, সাইফুল ইসলাম সুমন, বেলার নওগাঁ নেটওয়ার্ক প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল। এছাড়াও আস্তান মোল্লা কলেজের শিক্ষকবৃন্দ এবং অর্ধ শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অরিয়েন্টেশনে বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক এখন পরিবেশের জন্য এক মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো শুধু মাটি ও পানি নয়, প্রাণিকূল এবং মানবস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। তাই এখন থেকেই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনের দিকে এগিয়ে যেতে হবে।

বেলার প্রতিনিধিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তরুণ প্রজন্মই পরিবেশ রক্ষার মূল শক্তি। পলিথিনমুক্ত সমাজ গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অরিয়েন্টেশনে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পুনর্ব্যবহারযোগ্য ও জৈব-বান্ধব উপকরণের ব্যবহার নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনাও প্রদান করা হয়।

শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেন, তারা নিজেরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকবেন এবং অন্যদেরও সচেতন করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন