1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে সরকারি পার্কের জায়গা দখলমুক্ত করতে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টঙ্গীবাড়ীতে সরকারি পার্কের জায়গা দখলমুক্ত করতে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, টঙ্গীবাড়ীর প্রান কেন্দ্রে সরকারি পার্কের নির্ধারিত জায়গাটি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছেন। ফলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত দখলদারদের উচ্ছেদ করে জায়গাটি পুনরুদ্ধার ও সেখানে নির্ধারিত পার্ক নির্মাণের দাবি জানান।

এ সময় শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরাও শিক্ষার্থীদের এই দাবিতে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, পার্কটি নির্মিত হলে শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ বিনোদনকেন্দ্র গড়ে উঠবে এবং এলাকায় পরিবেশও উন্নত হবে।

উল্লেখ যে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কতৃক টঙ্গীবাড়ী উপজেলা টঙ্গীবাড়ী মৌজার ১নং খাস খতিয়ানের ১৫৭ দাগের ০.৭৭ একর ভূমি জনসাধারণের জন্য ব্যবহৃত পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন