1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে আনসার ও ভিডিপি ক্লাবের ৫ শতাংশ জমি পুনরুদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে আনসার ও ভিডিপি ক্লাবের ৫ শতাংশ জমি পুনরুদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব সমিতির দখল হয়ে থাকা ৫ শতাংশ জমি (আরএস নং ১৫২, দাগ নং ০৪) পুনরুদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ জমি উদ্ধার করা হয়। জমিটির মালিক মৃত মোঃ মোসলেম মৃধা এবং মৃত মোঃ ইসলাম মৃধার জমিটি বাংলাদেশ আনসার ও ভিডিপি মহা পরিচালক কে দানপত্র করে দেন ১৭ এপ্রিল ১৯৯৩ সালে ।

কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্য মোঃ সাগর বলেন ০৫ শতাংশের এই জমিটি প্রায় ১৫ বছর যাবত মৃত মোঃ দাইমউদ্দিন মৃধার ২ ছেলে জমিদাতা মৃত মোঃ মোসলেম মৃধা এবং মৃত মোঃ ইসলাম মৃধার দখলে ছিলো। আজ তা অত্যন্ত শৃঙ্খলার সাথে উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে, জমিদাতা মৃত মোঃ ইসলাম মৃধার মেয়ে মনোয়ারা বেগম বলেন আনসার ও ভিডিপিতে আমার বাবা ও চাচা জমি দান করেছেন।আমরা তা স্বইচ্ছেতে প্রদান করে দিয়েছি।

আনসার ও ভিডিপি উপজেলা কর্মকর্তা কারিমা বেগম জানায়, সরকারি সম্পত্তি রক্ষা ও ব্যবহারের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়। পুনরুদ্ধারকৃত জমিতে ক্লাবের উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা নেওয়া হবে। এই কাজে জরুরী কাগজ সংগ্রহ সহ সর্বোচ্চ সহযোগিতা করেছে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ভিডিপি সদস্য মোঃ সাগর।

এসময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম, উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আক্তার, আড়িয়ল ইউনিয়ন দলনেতা অনিক শেখ, সোনারং টঙ্গীবাড়ী আনসার প্লাটুন কমান্ডার তানজির আহমেদ, ভিডিপি সদস্য সাগর শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন