1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাড়িভাড়া মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণের সরকারি সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবি পুনর্ব্যক্ত করেন।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়লে শিক্ষক নেতারা সর্বাত্মক কর্মবিরতি ও আমরণ অনশনের ঘোষণা দেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে ফিরে এসে পুনরায় অবস্থান নেন। সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আজ সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। এখন আমরা প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছি।

Teacher2

এর আগে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে শহীদ মিনারে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে ফিরে গিয়ে পাঠদান শুরু করেন, এটাই আমাদের অনুরোধ।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রথম দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে শহীদ মিনারেই চলছে তাদের ধারাবাহিক কর্মসূচি— লংমার্চ, ভুখা মিছিল, শাহবাগ অবরোধসহ নানা প্রতিবাদে টানা নবম দিন পার করছেন শিক্ষকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন