1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশের ওপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয় ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সংস্থাটি এই মৌসুমী বৃষ্টিবলয়টির নাম দিয়েছে ‘আঁখি’।

সোমবার (২০ অক্টোবর) সকালে সংস্থাটি এক ফেসবুক বার্তায় জানিয়েছে, ‘আঁখি’ নামে এই বৃষ্টিবলয়টি খুবই শক্তিশালী এবং প্রায় পূর্ণাঙ্গ একটি মৌসুমী বলয়। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডব্লিউওটির ভাষ্য অনুযায়ী, ‘আঁখি’ একটি ক্রান্তীয় বৃষ্টিবলয়, যার শক্তি ও পরিধি অনেক বড়। এটি কোনো ঘূর্ণিঝড় নয়, তবে এর ভৌগোলিক বিস্তার এবং প্রভাব অনেকটা ঘূর্ণিঝড়-সদৃশ বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চল—সব এলাকা এই বৃষ্টির আওতায় আসতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই বৃষ্টিবলয় ৫-৬ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় নদী বা নিম্নাঞ্চল রয়েছে, সেখানে পানি জমে যাওয়ার ঝুঁকি বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন