1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।
২০২৫ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল ও ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারনের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা ইউনিট এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি আজিজুল কবির হুমায়ুন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চাঁন মিয়া, আব্দুল মজিদ, ইকরামুল হক নবীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় একতরফাভাবে সার ডিলার নীতিমালা ২০২৫ খসড়াভাবে অনুমোদন দিয়েছে। নীতিমালায় যেসব শর্ত আরোপ করা হয়েছে তাতে সার বিতরণে চরম অস্থিরতা তৈরি হবে, ক্ষতিগ্রস্ত হবে সারের ডিলার ও কৃষকরা। ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন সার ডিলাররা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন