1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরের কেন্দুয়ায় মহিলা সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরের কেন্দুয়ায় মহিলা সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,  জামালপুর।।

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মিলন।

জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান শফি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনসহ জেলা-উপজেলা এবং কেন্দুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের যে সমাবেশ আজ সেটা আমার জানামতে জামালপুর জেলার মধ্যে সর্ববৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।

আমি আশা করি সামনে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে মহিলাদের সর্বোচ্চ ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন