1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে এড. এম এ মান্নানের উঠান বৈঠক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে এড. এম এ মান্নানের উঠান বৈঠক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘর ইউনিয়নের নাটঘরে সমাজে পিছিয়ে পড়া ঋষি পল্লীর জনগোষ্ঠীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মান্নান উঠান বৈঠক করেন। এ সময় ঋষি পল্লীর জন সাধারণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত এদেশের মানুষের মুক্তির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা করেন।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় নাটঘর গ্রামের ঋষি পল্লীতে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, ডা. মহিন খান, কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

এডভোকেট এম এ মান্নান বলেন, নবীনগরের প্রতিটি এলাকার মানুষের সম্পর্কে আমি জানি। আমাদের নাটঘর গ্রামের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তারা আমাদেরই ভাই। আমি চাই সকলেই এক সাথে এগিয়ে যাবেন। কেউ সমাজ-রাষ্ট্রে শিক্ষা-দিক্ষা, উনন্নয়নে পিছিয়ে থাকবেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন