1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে বাড়ির প্রাচীর নির্মাণে চাঁদা দাবি, থানায় অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়ীতে বাড়ির প্রাচীর নির্মাণে চাঁদা দাবি, থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় গৌরঙ্গ চন্দ্র ঘোষ, ননী চন্দ্র ঘোষ, গিয়াসউদ্দিন মাদবর ও রনি মিয়া দের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে মন্ডল বাড়ি এলাকার বাসিন্দা সুশান্ত কুমার ঘোষ নিজ বাড়ির চারপাশে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা এসে কাজ বন্ধ করে দেয় এবং প্রাচীর নির্মাণ অব্যাহত রাখতে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন