1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা।।
এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আটোয়ারী উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা শিক্ষক সমিতি।
সমাবেশ থেকে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি, নির্যাতনের স্বীকার শিক্ষকদের ক্ষতিপূরণের দাবী জানানো হয়। একইসঙ্গে দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী চলমান রাখার ঘোষণা দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তফশিলী স্কুল এন্ড কলেজের অধক্ষ্য শফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন এর জিল্লুর হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। #

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন