1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়িতে ললিপপ এর লোভ দেখিয়ে ৫ বছরের শিশু শারীরিক নির্যাতন, নির্যাতক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

টঙ্গীবাড়িতে ললিপপ এর লোভ দেখিয়ে ৫ বছরের শিশু শারীরিক নির্যাতন, নির্যাতক আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার মুন্সীগঞ্জ।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ললিপপ এর লোভ দেখিয়ে ৫ বছরের শিশু কে ধর্ষণের ( শারীরিক নির্যাতন) ধর্ষণের অভিযোগে শহিদ শেখ নামের একজন কে গ্রেফতার করেছে পুলিশ। শহিদ উপজেলার চাষি বালিগাও গ্রামের মৃত জলিল শেখ এর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে রবিবার (১২অক্টোবর) দুপুর ২ টায় শহিদ ওই শিশু কে ললিপপ এর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের মা চারিদিকে খোজাখুজি করে প্রতিবেশি শহিদের ঘরে মেয়েকে দেখতে পায়। মেয়ের হাটা চলায় সন্দেহ হলে শহিদ কে মেয়ের মা বলে আমার মেয়ে হাটতে পারছেনা কেনো তখন শহিদ বলে খাট থেকে পরে পায়ে ব্যথা পাইছে। এরপর মেয়েকে বাড়িতে নিয়ে গেলে মেয়ে ঘনঘন টয়লেটে গেলে মেয়ের মায়ের সন্দেহ হয়। পরে মেয়ে সব খুলে বললে মেয়ের মা অন্যান্য প্রতিবেশি কে জানালে এলাকাবাসী ধর্ষক শহিদ কে খোজতে থাকে পরে লৌহজং দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক কে স্থানীয় জনতা আটক করে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ধর্ষক কে আটক করে থানায় নিয়ে আসে এবং ভিক্টিম কে চিকিৎসার জন্য টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিক্টিম এর অবস্থা আশংকা জনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার সেকেন্ড অফিসার মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শহিদ কে আটক করা হয়। ডাক্তারি পরিক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। সোমবার (১৩অক্টোবর) ধর্ষক কে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন