1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারদন্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারদন্ড

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মুন্সীগঞ্জ আদালতের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি রবিবার (১২ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মোঃ আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।

আদালত আসামী নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর ‘বিনাশ্রম কারাদন্ড এবং আসামী মোঃ আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় আসামীরা আদালতে হাজির থাকলে তাদের সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। এই আদেশের পরে নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন,আদালত হতে আসামীদের পুলিশ হেফাজতে কারাগারে নেওয়ার পথে আদালতের বারেন্দায় তাকে আসামী নুরু ও তার বোন বাপ্পি মিলে মারধর করেছে।

মামলার এজাহার সুত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামীরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আঃ ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌছালে ধারালো ছোড়া দিয়া কোপাইয়া এই মামলার ভিকটিম বৃদ্ধ আঃ ছামাদকে হত্যা করে। নিহত আঃ ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিন এর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় ৩ জনকে এজাহার নামীয় ও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করলে ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহনের মাধ্যমে আদালত আজ মামলার দুই আসামীকে যাবজ্জীবন শ্রশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই মামলার বাদী আরিফ হোসেন বলেন, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দু-জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।

এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার বলেন. আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহন ও প্রমানের ভিত্তিতে আজ মামলার দুই আসামীকে যাবজ্জীবন শশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে । আমি রাস্ট্র পক্ষ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন