1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে প্রকল্প ভরাটের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে প্রকল্প ভরাটের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ভরাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের বেহেরপাড়া এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পাশের খাস জমি থেকে একটি ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কেটে প্রকল্প এলাকায় ভরাট করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ণ প্রকলের কাজ চলমান রয়েছে। পাশের একটি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ভরাট করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ— উপজেলা প্রশাসন ড্রেজার বন্ধে কঠোর অবস্থান নিলেও সরকারি খাস জমিতেই প্রভাবশালী একটি চক্র মাটি কেটে বিক্রি করছে। তারা বলেন, “সরকারি টেন্ডারের মাধ্যমে বরাদ্দ অর্থে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা, সেখানে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা কেন?” দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের সুপারভাইজার মো. ওবায়দুল্লাহ বলেন, “এটি আগে মুজিব কেল্লা নামে পরিচিত ছিল। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। মাটি ভরাটের বিষয়টি অফিস জানে, আমি জানি না। মাটি ভরাটের দায়িত্ব মিজান খানকে দেয়া হয়েছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠান এ টু জেড কনস্ট্রাকশন এর মালিক শাহীন হোসেন বলেন, “মাটি ভরাটের কাজ অন্য একটি টিমকে দেয়া হয়েছে। তারা কোথা থেকে মাটি আনছে, সেটি তাদের দায়িত্ব।”

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর বলেন, “টঙ্গীবাড়ীতে একটি আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। আমরা কাজের মান নিয়মিত তদারকি করছি। তবে মাটি কোথা থেকে আনা হচ্ছে, সেটি আমাদের আওতাধীন বিষয় নয়।”

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় অবিলম্বে প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন