1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে মারধর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে মারধর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে মারধর
টঙ্গীবাড়ি প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাইলী(৬০) বেগম নামের এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রতিবেশী খোকা মোল্লা গংদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত লাইলী বেগম রবিবার (৫অক্টোবর) টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন। লাইলি বেগম টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মোল্লার স্ত্রী।

আহত বৃদ্ধা লাইলী বেগম এর ছেলে রাসেল মিল্কি বলেন, আমাদের প্রতিবেশি খোকা মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লা,ছাইফুল মোল্লা, খোকন মোল্লার স্ত্রী নুরুন্নাহার ও ভারাটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর শিকদার আজ (৫অক্টোবর) সকাল ৮ টার দিকে আমাদের বাড়িতে এসে বসত বাড়ি ভাংচুর করে দখলে নিতে চায়। পরে আমার মা বাধা দিলে উল্লেখিত ব্যক্তিরা আমার মা কে মারধর করে। এরপর আমার বাবা ও আমি আমার মা কে রক্ষা করতে গেলে তারা আমাদেরকও মারধর করে। পরে আমাদের আত্মচিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের কে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

অভিযুক্ত খোকা মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। আরেক অভিযুক্ত জাহাঙ্গীর শিকদার বলেন, আমার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের কে মারধর করিনি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন