1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়িতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

টঙ্গীবাড়িতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ি সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ইং উপলক্ষে মৎস্যজীবী,আড়তদার ও পাইকারদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেল ৪ টায় হাসাইল মৎস্য আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার (ওসি তদন্ত) মাসুদ রানা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, স্থানীয় আড়তদার,জেলে,পাইকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন