1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নরসিংদীতে হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

নরসিংদীতে হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী।।

নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিতদু র্ঘটনার কারণে হাসপাতাল ভাংচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীবিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।
কোর্ট রোডের সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের সামনে হতে শুর হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত মানববন্ধনে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট ৫ টি দাবী জানান মানববন্ধনকারীরা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ভবিষ্যতে এসব হামলা ভাংচুরসহ অনাকাংখিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন সমিতির নেতৃবৃন্দ।
নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক নার্সরা যথাসাধ্য চেষ্টা করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সবাই আন্তরিকভাবে চান যেন রোগীরা সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেন। কখনও কখনও অনাকাংখিত ঘটনা ঘটে থাকে। এসব ঘটনার সঠিক তদন্তের আগেই ভুল তথ্য ছড়িয়ে ও অভিযোগ তুলে হাসপাতালে হামলা ভাংচুর হয়ে থাকে। চিকিৎসকসহ স্টাফরা শারিরীকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা চাই এসব অনাকাংখিত ঘটনা যেন ফের না হয়। সব ঘটনার সঠিক তদন্ত করা হউক।

মানববন্ধনে জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে জেলাসহ ৬ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বক্তব্য দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন