1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)।।

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সালথা থানা হলরুমে এ সভার আয়োজন করে সালথা থানা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, উলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল ইসলাম, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, বিএনপি নেতা মুরাদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম।এছাড়াও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন