1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

দোয়ারাবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সুনামগঞ্জ সংবাদদাতা।।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধরমপুর, বাঘমারা,বিখারগাওঁ গ্রামবাসীর উদ্যোগে বাঘমরা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের হাতপাখা প্রতীকে প্রার্থী মুফতী আলী আকবর সিদ্দিকী।

এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুক জলিল, মুবারক হুসেন,

হাজ্বী আব্দুল করিম,আব্দুল মান্নান, মঞ্জিল মিয়া,আব্দুল মজিদ, হাবিবুল্লাহ হাবু, আবু মিয়া।

এসময় বক্তারা বলেন দীর্ঘ দিন ধরে বিখারগাওঁ গ্রামের আরুজ আলীর ছেলে নুরুল ইসলাম ও একই গ্রামের খুরশিদ আলীর ছেলে আমির মিয়ার বাড়িতে মাদক ও জুয়া খেলার লিপ্ত হচ্ছে যুব সমাজ। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় স্থানীয়দের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সভাস্থল থেকে বাঘমারা বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন