1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে বিডি ক্লিন ও রেড ক্রিসেন্ট এর যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে বিডি ক্লিন ও রেড ক্রিসেন্ট এর যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ব্রাকের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও রেডক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমে অংশ নেয় বিডি ক্লিন ও যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।

বিডিক্লিন মুন্সীগঞ্জ শাখার ভলান্টিয়ার আসিফ হোসেন বলেন, ডেঙ্গু সচেতনতায় উপজেলা পরিষদ এবং টঙ্গীবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্স এর আঙিনা ক্লিন করে মানুষ কে সচেতনতার বার্তা দিয়েছি যাতে ডেঙ্গু কিভাবে ছড়াতে পারে তা সম্পর্কে সবাই অবগত থেকে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে।

রেডক্রিসেন্ট সোসাইটির টঙ্গীবাড়ী ইউনিট এর আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান জিহাদ হাসান বলেন, আজকে আমরা দুইটা সংগঠন মিলে কাজ করলাম। এই কার্যক্রমের শুরু থেকেই ব্রাক আমাদের পাশে ছিলো। চমৎকার ভাবেই আমরা এই কাজ সম্পূর্ণ করলাম। আমরা চেষ্টা করছি সামনেও সম্মিলিত ভাবে হোক বা একক ভাবে হোক আমরা এই ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাবো।

টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ব্রাকের সহযোগিতায় বিডিক্লিন ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা যেই কাজ করতেছে এজন্য তাদের কে সাধুবাদ জানাই। তাদের এই মন মানুষিকতা এটা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সবাই যদি সবার বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখি তাহলে ডেঙ্গু ছড়াতে পারবেনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন