1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগ‌ঞ্জে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

মুন্সীগ‌ঞ্জে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে শাহ কামাল খানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকা‌লে টং‌গিবা‌ড়ি উপ‌জেলার ‌দি‌ঘিরপার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনকারীরা বলেন, শাহ কামাল খান দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিঘিরপাড় ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মন্নান খান ও মিজান খান কে হয়রানি করে আসছেন।

ভুক্তভোগী মিজান খান বলেন, ৩ বছর পূর্বে শাহ কামাল নদী থেকে ট্রলার চুরি করে ধরা পরে। সেই চুরির শালিষী বৈঠকে সকলের সিদ্ধান্ত মোতাবেক তাকে গ্রাম ছাড়া করা হয়। সেই জের ধরেই শাহ কামাল আমাদের বিরুদ্ধে নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে।

প্রতিবাদ সভায় স্থানীয়রা এ ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন। তারা আরও জানান, সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে শাহ কামাল খানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন