1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

কুমিল্লায় চারটি মাজারে হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ গত ৫ আগস্ট-২০২৪ ইং পরবর্তী সারাদেশে শতাধিক “মাজার-খানকা- দরবার শরীফ” হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তাসওয়াফ ঐক্য পরিষদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হুসাইন চিশতী, আলী করমুল্লা আল কাদেরী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন মোজাদ্দেদী, মো. বোরহান উদ্দিন চিশতী, মো. আশকর আলী চিশতী, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. হাবু আর কাদরী, মো. তারা মিয়া চিশতী, মো. সামিদুল হক মোজাদ্দেদীয়া, মো. আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতী প্রমুখ।

মানববন্ধনে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতী বলেন, কুমিল্লায় চারটি মাজারে হামলা, ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে গত ৫ আগস্ট পরবর্তী সারাদেশে শতাধিক মাজার, খানকা-দরবার শরীফে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সায়েম হীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে তাসওয়াফ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন