1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জেলা নবীন দলে পদ পেলেন নবীনগরের একাধিক কর্মী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জেলা নবীন দলে পদ পেলেন নবীনগরের একাধিক কর্মী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবীন দলের একাধিক পদে পদ পেলেন নবীনগর উপজেলা নবীন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহেল রানা স্বাক্ষরিত এ কমিটিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে উৎফুল্ল স্থানিয় নেতাকর্মীরা।

নবীনগর উপজেলার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে মো. সাইদুল ইসলাম, হৃদয় ইসলাম ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শরীফ উদ্দিন, বিল্লাল সৈয়দ, মো. আলমগীর, মো. কাউছার আহমেদ, সহ-সাংগঠনিক পদে রয়েছেন মো. হিমেল সরকার, মো. আব্দুল মোতালেব, মো. হোসেন, মো. মনির হোসেন, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোক্তার আকবর, ত্রান বিষয়ক সম্পাদক মো. নাদের হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রফিক মিয়া।

মো. শরীফ উদ্দিন বলেন, আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে জেলা নবীন দলে একজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সম্মান দেয়ায়। দোয়া করবেন, আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

মো. হিমেল সরকার বলেন, জেলা কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত। আমাকে যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে তা যাতে আমি সম্মানের সাথে পালন করতে পারি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন