1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (নয়াপাড়া) নামক স্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে ২০১৬ সালে আওয়ামী লীগের (প্রেসিডিয়াম সদস্য) শেখ সেলিম আমার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু উক্ত টাকা দিতে আমি অপরাগতা স্বীকার করায় আমাকে মিথ্যা ও হয়রানীমূলকভাবে র‌্যাবের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে ১৩ দিনের ব্যবধানে আমাকে সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে কতিপয় ভুয়া সাংবাদিক ও নানান মিথ্যা পরিচয়ধারী ব্যক্তিগণ ব্যক্তিস্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমার সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন তথ্য অপপ্রচারসহ নানা ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদসহ এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন