1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পয়সাগাও যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পয়সাগাও যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী ।।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের পয়সাগাও যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় পয়সাগাও মাঠে দিঘিরপাড় ফুটবল একাডেমি বনাম দুরন্ত পয়সাগাও এর মধ্যকার ফাইনাল খেলায় দুরন্ত পয়সাগাও ১-০ গোলে বিজয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মহসিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন সুমন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মামুন মোল্লার সভাপতিত্বে ও কামারখাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.মোক্তার খান এর সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সংগঠক মো.আবু বক্কর সিদ্দিক হিরা। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন শিকদার ও সুইজারল্যান্ড বিএনপি নেতা মো.আল আমিন শিকদারের পৃষ্ঠপোষকতায় এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক কামাল বেপারি, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, শহিদুল হাওলাদার, শাহ আলম শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন