1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে তারেক রহমানের নির্দেশে জনগনের মুক্তির সনদ ৩১ দফা প্রচার করছি- নাজমুল করিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নবীনগরে তারেক রহমানের নির্দেশে জনগনের মুক্তির সনদ ৩১ দফা প্রচার করছি- নাজমুল করিম

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল করিমের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে (১৮ সেপ্টেম্বর ২০২৫) বড়িকান্দি ইউনিয়নে লিফলেট বিতরণ শেষে গনি শাহ মাজার প্রাঙ্গনে কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাজমুল হক শেকিলের সভাপতিত্বে ও কাবিল কুদ্দুসের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাজমুল করিম।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়ন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিদ আলম বাবু, রুসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোছেন মিয়া, শ্যামগ্রাম ইউনিয়ন যুব দলের সভাপতি সফিকুল ইসলাম সফিক ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

নাজমুল করিম বলেন, আমাদের নেতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগনের মুক্তির সনদ ৩১ দফা দাবি তুলে ধরছি। আমি ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী তবু দল যাকে নমিনেশন দেয় আমরা তার পক্ষ হয়ে কাজ করবো। জননেতা তারেক রহমানের নির্দেশনা আমরা যাতে ঐক্য বদ্ধ থাকি, পিআর আর বিভিন্ন উছিলা করে যাতে নির্বাচন বন্ধ করতে না পারে সে ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে। আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন