1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)।।

ফরিদপুরের সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় সালথা স্কুল রোড চৌধুরী বাড়ির সামনে এনজিও টির ভাড়াকৃত ভবনে অফিস উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে টিএমএসএস বরিশাল ডোমেইন এর সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন টিএমএসএস এটি একটি নারী ভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত। টিএমএসএস বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে সাবলম্বি করার জন্য টিএমএসএস কাজ করছে। তারই ধারাবাহিকতায় সালথায় আজ অফিস উদ্বোধনের সময়ই আমরা ২৯ লক্ষ টাকা ঋণ প্রদান করছি।

সালথা বাজার কমিটির সেক্রেটারী মোঃ বাচ্চু মিয়া বলেন সালথায় আগে থেকে কয়েকটি এনজিও আছে এবং নতুন করে টিএমএসএস আসলো তাতে এলাকার মানুষের জন্য আরো উপকার হলো। কারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে গত কাগজরপত্র লাগে যেমন জমির দলিল যা দরিদ্র পরিবারের লোকজন দিতে পারে না। টিএমএসএস এই জঠিল কাগজপত্র ছাড়াই যদি ঋণ প্রদান করে তাহলে মানুষের উপকার হবে। দরিদ্র পরিবার গুলি ঋণ নিয়ে শাবলম্বি হবে।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস বরিশাল ডোমেইন এর সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, টিএমএসএস ফরিদপুর জোনাল ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক, টিএমএসএস ফরিদপুর রিজিয়ন প্রধান মোঃ আহসান হাবিব, সালথা শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম শাওন, সালথা থানার সাব ইন্সপেক্টর মোঃ রনি খালাসী, সালথা বাজার কমিটির সেক্রেটারী মোঃ সরোয়ার হোসেন বাচ্চু, সোনালী ব্যাংক সালথা বাজার শাখার ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম মারুফ, এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন