1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আদানির গোপন তথ্য ফাঁস করল কংগ্রেস! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আদানির গোপন তথ্য ফাঁস করল কংগ্রেস!

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস।

তাদের দাবি, বিহারের ভাগলপুরে ১ হাজার ৫০ একর জমি- যেখানে রয়েছে প্রায় ১০ লাখ গাছ- মাত্র ১ টাকা বার্ষিক ইজারায় ৩৩ বছরের জন্য হস্তান্তর করা হয়েছে আদানি গোষ্ঠীর কাছে।

সেখানে গড়ে তোলা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্র। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, বিনামূল্যে জমি, কয়লা ও নদীর জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে আদানি গোষ্ঠী, কিন্তু বিহারের মানুষকে তা কিনতে হবে ইউনিট প্রতি ৬ টাকা ৭৫ পয়সা দরে।

তার ভাষায়, এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ডাবল লুট। তিনি আরও বলেন, মহারাষ্ট্রের ধারাভি প্রকল্প, ছত্তিশগড়ের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন রাজ্যে ভোটের আগে একইভাবে আদানিদের প্রকল্প পাইয়ে দেওয়া হয়েছে।

এবার বিহারের নির্বাচনের আগে ভাগলপুরে সেই সুযোগ দেওয়া হলো।

পবন খেরার অভিযোগ, এ প্রকল্পের জন্য ন্যায্যমূল্য না দিয়ে কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং যাতে তারা বিক্ষোভ দেখাতে না পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আগে তাদের গৃহবন্দী করে রাখা হয়।

উল্লেখ্য, সোমবার ভাগলপুরে মোদি মোট ৩৬ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর অন্যতম ছিল আদানি গোষ্ঠীর এই তাপবিদ্যুৎকেন্দ্র।

একই দিনে আদানি এন্টারপ্রাইজ উত্তরাখণ্ডের শোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত ৪ হাজার কোটি টাকার রোপওয়ে প্রকল্পের বরাদ্ধও পায়।

কংগ্রেসের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় বা বিহার রাজ্য সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন