1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ, বিপাকে অফিসগামীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ, বিপাকে অফিসগামীরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ, বিপাকে অফিসগামীরা

কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্কট ও কর্মক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা সংকুচিত করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সাতরাস্তা মোড়। ছয় দফা দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

অবরোধের ফলে সাতরাস্তা মোড় এবং আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। গাড়িগুলো ধীরগতিতে চলতে থাকে, অনেক পথচারীকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রভাবশালী গোষ্ঠী কারিগরি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে প্রকৌশল পেশায় প্রবেশের পথ সংকুচিত করছে। এ ছাড়া চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

এক শিক্ষার্থীর ভাষায়, শক্তিশালী একটি সিন্ডিকেট কারিগরি শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে। তারা আমাদের পথ বন্ধ করে দিচ্ছে। এই অবিচার আমরা আর সহ্য করব না। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এর আগে, তারা যেসব ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন, এবারও সেই একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে প্রকৃত স্বীকৃতি দেওয়া, প্রকৌশল পেশায় পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত, সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগ বন্ধ, উচ্চশিক্ষায় সুযোগের ক্ষেত্রে বৈষম্য দূর, বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সরকারি সুবিধা নিশ্চিত এবং কারিগরি শিক্ষাকে জাতীয় উন্নয়ন নীতিতে প্রধান ভিত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছিলেন। তাদের শান্তিপূর্ণ অবস্থান চললেও যান চলাচল বন্ধ থাকায় পুরো এলাকায় স্থবিরতা নেমে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন