1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ী ক্লিনিকে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, অবশেষে তদন্ত কমিটি গঠন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টঙ্গিবাড়ী ক্লিনিকে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, অবশেষে তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসার কারণে এক গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তান মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার টঙ্গিবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে এক বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরিবার অভিযোগ করে, রোগীকে ইনজেকশন দেওয়া ও চিকিৎসাগত অবহেলার কারণে মা-সন্তান দুজনেরই মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

তদন্ত কমিটির প্রধান ডাঃ জামসেদ ফরিদী
বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে জেলা সিভিল সার্জন বরাবর জমা দেয়া হবে।”

সংবাদটি প্রকাশের পর টঙ্গীবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এব্যাপারে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ জানান, “এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন