1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে দুঃসময়ে অর্থ-সম্পদ হাতিয়ে, অভ্যুত্থানের পর যুবদলনেতা দিয়েছেন স্ত্রীকে ডিভোর্স! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মুন্সীগঞ্জে দুঃসময়ে অর্থ-সম্পদ হাতিয়ে, অভ্যুত্থানের পর যুবদলনেতা দিয়েছেন স্ত্রীকে ডিভোর্স!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না’র বিরুদ্ধে ধর্মান্তরিত করে বিয়ের পর অর্থ-সম্পদ লুটে নিয়ে জোরপূর্বক ডিভোর্সের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন সাবেক স্ত্রী।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্লেসক্লাবে ভুক্তভোগী গৃহবধূ মৌসুমী হক নামে ওই নারী সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় প্রেসক্লাবে প্রায় অর্ধশতাধিক নারী উপস্থিতি ছিলেন।

ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে বলেন, ২০১১ সালে এফিডেভিটের মাধ্যমে প্রথম বিয়ে করে বিভিন্ন স্থানে অবস্থান করে। এবং ২০২১ সালে এসে ধর্মান্তরিত করে মৌসুমী দাস থেকে মৌসুমী হক নামে তাকে পুনরায় বিয়ে করেন যুবদল নেতা মোজাম্মেল। পরে বিভিন্ন সময় তার কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা লুটে নেয় এবং মৌসুমীর রাজধানীর উত্তরায় একটি ফ্লাট দখলে নেন মোজাম্মেল হক মুন্না। দীর্ঘদিন সংসার করলেও গতবছরের ৫ আগষ্ট সরকার পতনের পর আচমকা পরিবর্তন হতে শুরু করে সে। একপর্যায়ে চলতি বছরে জোরপূর্বক তাকে ডিভোর্স দেন।

নারী আরোও অভিযোগ করেন, ডিভোর্সের পর লুটে নেওয়া অর্থ-স্বর্ণালংকার ফের চাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন মুন্না, দখলে রাখা ফ্লাটেও ছাড়ছে না বরং এ ঘটনায় আদালতে মামলা করলে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় অর্থ-সম্পদ ও যথাযথ বিচারের দাবি জানান সংবাদ সম্মেলনে।

ভুক্তভোগী আরও বলেন, মুন্না আমাকে ছাড়াও আর তিনটা বিয়ে করেছে। এরমধ্যে একই ঘরের দুই বোনকে বিয়ে করেছেন। তিনি এখন ক্ষমতা দেখিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্নাকে পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন