1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রবাসীদের পেনশন প্রদান ও প্রবাসীদের লাশ বিনা শর্তে প্রেরণের দাবি- মিলান বাংলা প্রেসক্লাব ইতালির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

প্রবাসীদের পেনশন প্রদান ও প্রবাসীদের লাশ বিনা শর্তে প্রেরণের দাবি- মিলান বাংলা প্রেসক্লাব ইতালির

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

LN24BD News Desk।।

প্রবাসীদের পেনসন প্রদান,পাসপোর্ট জটিলতার সমাধান,ও সরকারি খরচে প্রবাসীদের লাশ প্রেরণ সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে মতবিনিময় সভা করেছে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে। ইতালির মিলানোর প্রাণকেন্দ্রে অবস্থিত আভিজাত্য ইন্ডিয়ান রেস্তোরাঁয় এতে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।তিনি বলেন প্রতিটি দেশের প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণ করতে হবে এবং প্রবাসীদের প্রনোদনা নয় বরং পেনশন প্রদানের ব্যবস্থা করতে হবে।
প্রচার সম্পাদক রতন হক সভা পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল,সদস্য সাইফুল ইসলাম মোল্লা,আসিফ শাহরিয়ার রাজিব, জুলহাস উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিঠু সহ আরো অনেকে।-
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ইংল্যান্ড সফরে ইউকের কয়েকটি গণমাধ্যম টকশোতে প্রবাসীদের পেনশন প্রদান,(wage earners welfare board)ওয়েজ আর্নার্স কল‍্যান বোর্ডের কার্ড বিহীন লাশ প্রেরণ এবং প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসানের দাবি জানান।এই বিষয়ে গুরুত্বারোপ করে প্রবাসীদের এই জনগুরুত্বপূর্ণ দাবি গুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বক্তারা।এসময়ে এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স এর পক্ষ থেকে মিলান প্রতিনিধি আহসান হাবিব শিমুলের পরিচয় পত্রটি হাতে তুলে দেন প্রেসক্লাব সভাপতি। সভায় প্রবাসীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে রোম দূতাবাস ও মিলান কনস্যুলেটে অ্যাপয়েন্টমেন্ট বিহীন পাসপোর্ট করনের অনু্রোধ জানানো হয় এবং মিলানে প্রতি মাসে একদিন কেবল মিলানবাসীর জন্য কনস্যুলার সেবা কার্যক্রম চালুর দাবির পাশাপাশি প্রবাসী সেবার মান উন্নয়নে তরিত গতিতে সেবা প্রদানের লক্ষ্যে দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দফতরের প্রতি আহবান জানানো হয় ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন