1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের সলিমগঞ্জ ইউপিতে মান্নানের লিফলেট বিতরণ ও পথ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরের সলিমগঞ্জ ইউপিতে মান্নানের লিফলেট বিতরণ ও পথ সভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও পথ সভা করেন।

রবিবার সকালে (০৭ সেপ্টেম্বর ২০২৫) সলিমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে সলিমগঞ্জ বাজারের পুরাতন টেম্পু স্টেশন মাঠে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুল মান্নান।

পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, মোবারক হেসেন, উপজেলা ছাত্রদল নেতা ইউনুস, জাহাঙ্গীর শাহ, কাবিল কুদ্দুস, ইলিয়াছ আলী, মাঈন উদ্দিনসহ অন্যান্যরা।

এ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হবে। আপনারা সর্তক থাকবেন, ইনশাআল্লাহ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন। এখন আর কেউ আপনাদের ভোট চুরি করতে পারবে না। জননেতা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন। এদেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে বিএনপি ক্ষমতায় এলে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন